ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন বুবলী - The News Lion

ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন বুবলী

 


দি নিউজ লায়নঃ  ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন বুবলী জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ফেসবুকে এক ভিডিও বার্তায় করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন এই নায়িকা।  বুবলী বলেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যদিও কোভিড-১৯ এর কারণে পরপর কয়েকটি ঈদ আমাদের একদমই ভালো যাচ্ছে না। 


এই মহামারি সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই। করোনার সঙ্গে যুদ্ধ করে আমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং ভালো থাকতে হবে।  এছাড়াও নিজে এবং পরিবারকেও সুরক্ষা দিতে সবাইকে হ্যান্ড স্যানিটাইজ করা, মাস্ক পরা, দূরত্ব বজায় রেখে সব কাজ সুন্দরভাবে করতেও বলেন তিনি।    


সবশেষে ‘বীর’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমরা সাবধানে থেকে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, ঈদ মোবারক। ’ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.